ঢাকা | বঙ্গাব্দ

খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি ছবির ক্যাপশন: দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

রমজান মাস আত্মশুদ্ধি, ইবাদত ও পবিত্র কুরআন মাজিদের প্রতি গভীর মনোযোগী হওয়ার এক অনন্য সময়। এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবির নামাজ। যেখানে পবিত্র কুরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে মুসল্লিরা আল্লাহর রহমত ও বরকত লাভের আশায় রাত কাটান। আর এই পবিত্র দায়িত্ব পালনের মূল কারিগর হলেন হাফেজে কুরআনগণ। যারা পরিশ্রম, অধ্যবসায় ও আল্লাহর প্রতি গভীর আনুগত্যের মাধ্যমে মুসলমানদের জন্য এক অপূর্ব ইবাদতের পরিবেশ তৈরি করেন। চন্দনাইশ উপজেলার বরমা ৬ নং ওয়ার্ডস্থ রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদে প্রতিবছরের ন্যায় এই বছরও রমজানে পবিত্র কুরআন মাজিদের সুমধুর বাণী তেলাওয়াতের

মাধ্যমে ২৬ রমজান পর্যন্তৎ ২৭ তারাবী নামাজ পড়িয়েছেন হাফেজ মোহাম্মদ রাশেদ ও হাফেজ মোহাম্মদ রুমান। গত সোমবার রাতে তারাবী নামাজ ও শবে কদরের নামাজ শেষে পবিত্র কুরআন মাজিদের ধারকদের প্রতি আদব প্রদর্শনের অংশ হিসেবে এবং সমাজে কুরআনের চর্চা বৃদ্ধিতে সহায়তার জন্য তারাবী সম্পন্নকারী এই হাফেজদ্বয়কে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে উৎসাহমূলক সম্মাননা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আফসার, রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ নুর আল কাদেরী, মসজিদের পেশ ইমাম মাওলানা নূর হোসাইন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল, মোরশেদুল আলম, সিরাজুল হক, আবু সৈয়দ, ইয়াসিনুর, হাফেজ ইলহাম, আজিজ সওদাগর, প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে