ঢাকা | বঙ্গাব্দ

দ্বীনের প্রতিটি স্তম্ভ বাস্তবায়ন করার আহ্বান: অধ্যক্ষ বদরুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2026 ইং
দ্বীনের প্রতিটি স্তম্ভ বাস্তবায়ন করার আহ্বান: অধ্যক্ষ বদরুল হক ছবির ক্যাপশন: অধ্যক্ষ বদরুল হক
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সেক্রাটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক বলেন, জাকাত ইসলামের একটি অন্যতম স্তম্ভ। প্রধানমন্ত্রী যেভাবে আলেমদের ডেকে জাকাত বাস্তবায়ন করার জন্য কাজ করছেন দ্বীনের প্রতিটি স্তম্ভ বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। এছাড়াও চাঁদাবাজি নির্বাচনী পরবর্তী সহিংসতা হচ্ছে অবিলম্বে তা বন্ধ করতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ) হাইলধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হৃদয়ের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আব্দুল গনি, উপজেলা জামায়াতের সহকারী সেক্রাটারি মাস্টার শহীদুল্লাহ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন