ঢাকা | বঙ্গাব্দ

নিখোঁজের ৯ দিন পর ইছামতী নদীতে মিললো বৃদ্ধের মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 17, 2025 ইং
নিখোঁজের ৯ দিন পর ইছামতী নদীতে মিললো বৃদ্ধের মরদেহ ছবির ক্যাপশন: বৃদ্ধের মরদেহ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিখোঁজের ৯ দিন পর আবু ছৈয়দ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাদ্য গুদামের পশ্চিম পাশে ইছামতী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবু ছৈয়দ উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আব্দুর রাজ্জাক চৌকিদার বাড়ির বাসিন্দা ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন জানান, আবু ছৈয়দ নিখোঁজ হন ৯ দিন আগে, এরপর তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ