ফারুকুর রহমান বিনজু পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চেয়ারম্যান ঘাটা এলাকায় তুলার গুদামে আগুন লেগে ৫লাখ টাকার ক্ষতি হয় বলে জানা যায়।
স্হানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩১শে মার্চ) রাত ৮টায় মোহাম্মদ জসিম উদ্দিনের মালিকানাধীন তুলার গুদামে ওয়েল্ডিং মেশিন ঝালায়ের কাজ করতে গিয়ে আগুনের ফুলকি,জমা রাখা তুলার স্তুুপে পড়লে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস খবর পাওয়া মাত্র ২টি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখে এলাকা বাসীরা আতঙ্কিত হয়ে পড়ে।
গুদামের কর্মচারী বলেন, তাদের প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়। পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা সম্ভব নয়,তদন্ত করে জানানো হবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট