ঢাকা | বঙ্গাব্দ

বাঘাইছড়িতে অবৈধ কাঠ জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
বাঘাইছড়িতে অবৈধ কাঠ জব্দ ছবির ক্যাপশন: অবৈধ কাঠ জব্দ
ad728
আনোয়ার হোসেন (বাঘাইছড়ি) রাঙ্গামাটি প্রতিনিধি


রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের সুযোগ্য দিক নির্দেশনায় ৩ঘটিকায় নায়েব সুবেদার সিগন্যাল মোঃ জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল তুলাবন দার্জিলিংপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে। 

 অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ গাছের গুড়ি/টুকরা ফেলে পালিয়ে যায়। 
পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পরিত্যক্ত অবস্থায় ৪১.৭০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য-১,০৪,২৫০/- টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)  জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল