ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে কার-মোটরসাইকেল সংঘর্ষে আহত দুই

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 22, 2025 ইং
বোয়ালখালীতে কার-মোটরসাইকেল সংঘর্ষে আহত দুই ছবির ক্যাপশন: কার-মোটরসাইকেল সংঘর্ষ
ad728
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের বোয়ালখালীতে কারের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সারোয়াতলী গ্রামীণ ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দাশের দীঘি থেকে আসা একটি কারের  সাথে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতরা হলেন-সারোয়াতলীর সিরাজের ছেলে ইমরান হোসেন (৩০) ও একই এলাকার রওশন আহমদের ছেলে মো. ইমন (৩০)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে ইমনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স