ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
বোয়ালখালীতে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন ছবির ক্যাপশন: বোয়ালখালীতে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
ad728
এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালীতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বিআরডিবি হল রুমে সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার ৯৩ জন সমিতির ভোটারদের মধ্যে ৮৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো রাসেল চৌধুরী। সদস্য ছিলেন মো মাহাবুব আলম ও মাধব কুমার শীল। পোলিং অফিসার ছিলেন মণিদত্ত, মো আলম ও সৈয়দ শাহনেওয়াজ।

এ নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে এস.এম সাহাবুদ্দিন চেয়ার প্রতীকে ৫২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহীদুল আলম চৌধুরী ছাতা প্রতীকে পেয়েছে ৩১ ভোট।

সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন মো. হোসেন চৌধুরী, সদস্য পদে নির্বাচিত হয়েছেন, রাজু দে,মোঃ আবদুল আজিম, সমীরন কান্তি দেব, সেকান্দর আলম বাবর, মো. জাহেদুল হক ও অঞ্জলি মিত্র। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রাসেল চৌধুরী।
তিনি বলেন, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৯৩ জন, এরমধ্যে ৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয়েছে ৬ টি ভোট।  

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ