মোঃ একরামুল হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি
৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আইএইচআরসিজি’র আলোচনা সভা
চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইএইচআরসিজি বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস. এম. নসরুল কদির।
তিনি বলেন, “বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু বিভিন্ন সময়ে জনগণের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষ গণতান্ত্রিক অধিকার, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে সরকারই আসুক না কেন, রাষ্ট্রীয় সংস্কারে মনোযোগী হতে হবে। মানবাধিকার রক্ষায় দেশি-বিদেশি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গণমুখী কার্যক্রম আরও বাড়াতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএইচআরসিজি বাংলাদেশ’র ভাইস প্রেসিডেন্ট মো. আমির হোসেন খান। উদ্বোধনী বক্তব্যে সংগঠনের জেনারেল সেক্রেটারি সৈয়দ মোস্তফা আলম বলেন, মানবাধিকার সংগঠনের নামে কোথাও চাঁদাবাজি, দখলবাজি বা মামলা দিয়ে হয়রানি করা যাবে না। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক নুরুল আবসার তৌহিদ বলেন, দেশের প্রান্তিক মানুষের কাছে মানবাধিকার কার্যক্রম পৌঁছে দিতে প্রতিটি জেলায় সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে।
সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী মুহাম্মদ আওরঙ্গজেব খান সম্রাট, নাহিদা আক্তার নাজু ও চম্পা রানী নন্দীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন—
মাঈন উদ্দীন আহমদ, তাহেরা শারমীন, ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, মো. আব্দুর রহিম, আফরোজা বেগম জলি, মো. আলমগীর, মো. ইউনুচ তালুকদার, চৌধুরী ওহাব, ডা. জামাল উদ্দিন, মো. মোশারফ হোসেন, মো. মুসলিম উদ্দিন ভূইয়া, জাবেদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া নারী নেত্রী জান্নাতুল মাওয়া মারুফা, শারমীন সরকার, জোহরা সেলিম, সাবেক কাউন্সিলর মাসুদা বেগম, উদ্যোক্তা মনিরা দিলশাদ তানসি, হাজী নুরুল ইসলাম, তাহেরা মহরম, ফাহমিনা আলম, ইঞ্জি. কাজী মিজান, এনাম হোসেনসহ অনেকে অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে কেক কাটা হয় এবং বিগত বছরের কর্মকাণ্ডের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।###

দৈনিক চট্টগ্রামপোস্ট