ঢাকা | বঙ্গাব্দ

যৌতুক মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
যৌতুক মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার ছবির ক্যাপশন: যৌতুক মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

ফেনীতে যৌতুক মামলার প্রধান পলাতক আসামি মো. পারভেজকে (২৮) চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-৭।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এসআরবি-৭ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টা ২ মিনিটের দিকে বন্দর থানার মাইলের মাথা এলাকায় শেভরন হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পারভেজ ফেনীর বিরিঞ্চি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ফেনী মডেল থানার মামলা নম্বর-৯২, তারিখ ২৯ আগস্ট ২০২৬-এর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০২৫)-এর ১১(খ)/৩০ ধারার মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি পারভেজ বন্দর থানা এলাকায় অবস্থান করছেন। পরে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর পারভেজকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর