ঢাকা | বঙ্গাব্দ

লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেল কর্মচারীর

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেল কর্মচারীর ছবির ক্যাপশন: লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেল কর্মচারীর
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
সীতাকুণ্ডে লাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মো. রফিকুল ইসলাম (৫৫) নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার বাড়বকুণ্ড এলাকায় রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।

রেলওয়ে সূত্র জানায়, রফিকুল ইসলাম বাড়বকুণ্ড এলাকার রেললাইনে মেরামতের কাজ করছিল। এ সময় ডাউন লাইনে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন অতিক্রমকালে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রাশেদ রানা বলেন, রেলওয়ে কর্মচারী রফিকুল ইসলাম লাইনে মেরামতের কাজ করছিলেন। এ সময় দুইটি ট্রেনের মাঝে পড়ে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন