ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন রাশেদুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2026 ইং
শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন রাশেদুল ইসলাম ছবির ক্যাপশন: রাশেদুল ইসলাম
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

আসন্ন ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষাকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ রাশেদুল ইসলাম।

নিজস্ব উদ্যোগে তিনি রায়পুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল পরীক্ষার্থী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ দুপুর ৩টায় রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। এতে প্রায় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী উপস্থিত হয়ে সরাসরি নগদ অর্থ সহায়তা গ্রহণ করে।

চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়, যারা বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেনি, তাদের অভিভাবকদের মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও অনেক শিক্ষার্থীর কাছে বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাশেদুল ইসলামের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এ সহায়তা কার্যক্রম চলমান থাকবে এবং পরীক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
উল্লেখ্য, গতকাল এক ফেসবুক পোস্টে তিনি আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা ও যাতায়াত সংক্রান্ত সমস্যায় তার সাথে যোগাযোগের আহ্বান জানান।

রাশেদুল ইসলাম বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি যুবসমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা