ঢাকা | বঙ্গাব্দ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2026 ইং
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন ছবির ক্যাপশন: দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি ঃ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চন্দনাইশ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ধর্মীয় ভাবগাম্ভীর্য, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী, সাধু মহারাজ, ভক্তবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্মেলনটি পরিণত হয় এক মিলনমেলায়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত, পবিত্র গীতাপাঠ পরবর্তী সময়ে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লোকনাথ -রামঠাকুর সেবাশ্রম এর অধ্যক্ষ শ্রীশ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ। উদ্বোধনী পর্ব শেষে চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী রুপক কান্তি ঘোষ স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের বিগত সময়ের কার্যক্রম, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরেন। শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি শ্রী সুজন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি শ্রী বাবুল ঘোষ বাবুন, সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক ও শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক শ্রী উজ্জ্বল বরণ বিশ্বাস, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন 
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, চন্দনাইশ উপজেলার সভাপতি এডভোকেট অঞ্জন প্রসাদ, এবং সাধারণ সম্পাদক শ্রী রাজু দাশ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি, চন্দনাইশ উপজেলা সংসদ এর সভাপতি শ্রী রনজিত দেব, এবং সাধারণ সম্পাদক শ্রী দেবাশীষ ধর, চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে  বক্তব্য রাখেন যথাক্রমে প্রদীপ কান্তি চৌধুরী, উৎপল চৌধুরী, সুজন চৌধুরী, মিটন দাশগুপ্ত, রাজীব দে, পলাশ দেব, মৃদুল দাশ, কাঞ্চন দে, নিধান ধর, সুমন নাথ, টিপু মহাজন, সুব্রত নাথ, প্রদীপ দাশ, টিপু মল্লিক, সানি দাশ, জুয়েল নাথ, অভিজিৎ নন্দী প্রমুখ৷ 
সম্মেলনে সংগঠনের গত কার্যক্রম পর্যালোচনা, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা তাঁদের মতামত তুলে ধরেন এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য গঠনমূলক প্রস্তাবনা প্রদান করেন। বক্তারা সর্বসম্মতিক্রমে ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তারা আরও বলেন, জন্মাষ্টমীর মূল শিক্ষা—অসত্যের বিরুদ্ধে সত্যের বিজয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা—এই চেতনা ধারণ করেই সমাজকে এগিয়ে নিতে হবে। সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত কাউন্সিলর এবং সকলের সর্বসম্মতিক্রমে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ২য় বারের মত শ্রী সুজন মজুমদারকে সভাপতি এবং শ্রী রুপক কান্তি ঘোষকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়৷ অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধর্মীয় প্রার্থনা, ভক্তিমূলক সংগীত পরিবেশন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা