নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
রাজধানীর হাজারীবাগে একটি বেসরকারি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনপিপি) কর্মী জান্নাতারা রুমীর ঝুলন্ত লাশ উদ্ধারের খবর দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ঝিগাতলা কাঁচাবাজার সংলগ্ন জান্নাতী ছাত্রী হোস্টেলের ৫ম তলার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
৩০ বছর বয়সী রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মো. জাকির হোসেনের মেয়ে। এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জানান, রুমী এনসিপির ধানমন্ডি থানা শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় ওই হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।
পুলিশ কর্মকর্তা শাহাদাত বলেন, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তাকে সিলিং ফ্যানের এর সাথে ঝুলন্ত অবস্থায় পাই। হোস্টেলের ঘরগুলো হার্ডবোর্ড দিয়ে পার্টিশন করা, ফলে পাশের রুম থেকে কিছুটা দেখা যায়।
রুমির ঘরে ডিপ্রেশনের ওষুধ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, পারিবারিক কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে আশপাশের লোকজনের সাথে কথা বলে জানা গেছে।
পরিদর্শক শাহাদাত বলেন, রুমীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট