ঢাকা | বঙ্গাব্দ

হারিয়ে যাওয়া ১০৭ মোবাইল মালিকদের হাতে তুলে দিলেন এসপি মাসুদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
হারিয়ে যাওয়া ১০৭ মোবাইল মালিকদের হাতে তুলে দিলেন এসপি মাসুদ ছবির ক্যাপশন: হারিয়ে যাওয়া ১০৭ মোবাইল মালিকদের হাতে তুলে দিলেন এসপি মাসুদ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানে ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।
জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম জেলার ১৭টি থানায় মোবাইল ফোন হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) তথ্য পর্যালোচনা করে উদ্ধার অভিযান শুরু করে ডিবি। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে অনুসন্ধান চালিয়ে ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. মাসুদ আলম দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেন। তার দিকনির্দেশনায় হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি।
নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াবে।

জেলা পুলিশ জানায়, হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনসেবার মান উন্নয়নে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব