ফারুকুর রহমান (বিনজু) পটিয়া প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত সাংসদ আলহাজ্ব এনামুল হক এনামের বাড়িতে ইউনিয়ন বাসীর এক মিলন মেলার আসর অনুস্টিত হয়।
উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামে গত রবিবার(২২শে মার্চ)এমপি এনাম সাহেব এর বাড়িতে সকাল বেলা হতে ইউনিয়ন বাসীদের আগমন ঘটতে দেখা যায়। হাজার হাজার বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মী,সাধারণ মানুষ, ১৭টি ইউনিয়ন ও পৌরসভার নেতা কর্মী ও সাধারণ মানুষের ভীড়ে লোকলোকরণ্য ভরপুর হয়ে উঠে এমপি সাহেবের বাড়ীর আঙিনা।সকলের একটি উদ্দেশ্য শুধু এমপি সাহেবের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়।শুধু একটু তার হাতের ছোঁয়া পাওয়ার আশায় দুর দুরান্ত হতে ছুটে আসা।হাজারো মানুষের ঢল দেখে বুঝা যায় সাধারণ মানুষের হৃদয়ের মনিকোঠায় কতটুকু স্থান দখল করে আছেন এমপি এনাম সাহেব।
পটিয়াবাসীর শুভেচ্ছা বিনিময়ের সাড়া দেখে তিনি,আবেগাপ্লুত হয়ে বলেন, মানুষের এত ভালবাসা আমি কোথায় রাখবো,আমিতো আপনাদের জন্য কিছুই করতে পারিনি,তবুও আপনারা আপনাদের হৃদয়ে আমাকে ঠাঁই দিয়েছেন।এই ঋণ শোধ করার মত নয়।দোয়া করবেন আপনারা আমার পাশে থাকলে সুন্দর একটি মডেল পটিয়া আমি উপহার দেবো।
শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন,পৌরসভার সাবেক আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলার সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের,পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদ আলম,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মইনুল আলম ছোটন,উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিপলু,পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জিয়া সহ প্রমুখ।
অতিথিদের জন্য বাড়ির আঙিনায় সংসদ এনামুল হক এনাম বিশাল প্যান্ডলের মাঝে মেজবানের আয়োজন করেন।তার দুই পুত্র,নেতা কর্মীরা তদারকি করতে থাকেন যাতে অতিথিরা অসন্তুষ্ট না হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট