ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালী পোপাদিয়া ৩নং ওয়ার্ড় বিএনপির উঠান বৈঠক ধানের শীষে ভোট দেয়ার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2025 ইং
বোয়ালখালী পোপাদিয়া ৩নং ওয়ার্ড় বিএনপির উঠান বৈঠক ধানের শীষে ভোট দেয়ার আহ্বান ছবির ক্যাপশন: বোয়ালখালী পোপাদিয়া ৩নং ওয়ার্ডে উঠান বৈঠকে ধানের শীষে ভোট চান স্থানীয় বিএনপি
ad728
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর সমর্থনে বোয়ালখালীর ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যাগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রবীন বিএনপির নেতা সুলতান মোহাম্মদ টনু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন, প্রধান বক্তা আলহাজ্ব জাকের হোসেন সাবেক যুগ্ম আহ্বায়ক পোপাদিয়া ইউনিয়ন বিএনপির, বিশেষ অতিথি আবুল হাসেম সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি, উপজেলা বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আকতার শেফু, মোহাম্মদ মোসলেম মিয়া পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি, সৈয়দ দিদারুল আলম লিটন দক্ষিণ জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক, ওসমান, আবদুল হালিম,আলম, নুরুল কবির, অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম ইকবাল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পোপাদিয়া ইউনিয়ন বিএনপির প্রমুখ । বক্তব্যরা বলেন
“বিএনপির প্রতীক ধানের শীষ গণমানুষের প্রতীক। যেই খানেই ধানের শীষের প্রচারণা চলছে সেখানেই জনজোয়ার সৃষ্টি হচ্ছে।” তিনি আগামীর জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে ধানের শীষে ভোট দিয়ে বোয়ালখালীর উন্নয়নে সহযোগী হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি জোর আহবান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল